জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, দাবি মির্জা ফখরুলের

জুলাই সনদ নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, বিরোধী দল এ বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে মিল রেখে কথা বলছে।

সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্রকে কার্যকর ও শক্তিশালী করতে বিরোধী দলের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের যেকোনো ভুল বা ত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরা উচিত। তবে সেই সমালোচনা সংসদের ভেতরে হওয়াই গণতান্ত্রিক চর্চার জন্য সবচেয়ে উপযুক্ত বলে মন্তব্য করেন তিনি।

একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার জুলাই সনদের প্রতিটি বিষয় বাস্তবায়নে আন্তরিক। তবে তা জনগণের ভোটে নির্বাচিত সংসদের মাধ্যমেই করা হবে।

তিনি আরও বলেন, সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প পথ সরকারের বিবেচনায় নেই। নির্বাচিত সংসদের মাধ্যমেই এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

Read Previous

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী

Read Next

পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়তে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

Most Popular