হরমুজ প্রণালি সংকটের মধ্যেই রিয়াদ সফরে শেহবাজ শরিফ

মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া তীব্র উত্তেজনা ও হরমুজ প্রণালির চলমান সংকটের মধ্যেই দুই দিনের সরকারি সফরে সৌদি আরব যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। সফরকালে তিনি সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান আল সৌদের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৈঠকে দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক জোরদারের পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি, হরমুজ প্রণালির নৌপথ সংকট এবং বৈশ্বিক কূটনৈতিক নানা বিষয় নিয়ে গভীর আলোচনা হবে। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে সেনাপ্রধান ও পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রিয়াদ যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান পথ হরমুজ প্রণালি অচল হওয়ার আশঙ্কায় ইসলামাবাদের এই পদক্ষেপ বেশ অর্থবহ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি জানান, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ও সংকট মোকাবিলায় পাকিস্তান বিভিন্ন মিত্র দেশের সঙ্গে নিরবচ্ছিন্ন কূটনৈতিক যোগাযোগ রক্ষা করে চলেছে।

Read Previous

২৪ ঘণ্টায় হাম সন্দেহে ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

Read Next

২-৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানি মন্ত্রী

Most Popular