অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ বাড়াতে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি

দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ বাড়াতে সরকারি-বেসরকারি সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য দ্রুত ও সহজ সেবা, ব্যাংকযোগ্য লিজ ব্যবস্থা, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করা জরুরি।

শনিবার (২২ আগস্ট) বিনিয়োগের পরিবেশ উন্নয়নে প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিইজেডএবি) ও বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন (বিইজেডআইএ) যৌথ সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় পিইজেডএবি এর সভাপতি এ এস এম মাইনুদ্দিন মোনেম, সিরাজগঞ্জ ইকোনমিক জোনের চেয়ারম্যান এ মতিন চৌধুরী, সিটি ও হোসেন্দি ইকোনমিক জোনের চেয়ারম্যান মো. হাসান, বিইজেডআইএ’র সভাপতি এম এ জব্বার, সিনিয়র সহসভাপতি রূপালী হক চৌধুরী, সহসভাপতি মো. হালিমুজ্জামান এবং পরিচালক (অর্থ) এ. মান্নান খানসহ বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলের মালিক, চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, বিনিয়োগকারী ও জ্যেষ্ঠ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এছাড়া সিরাজগঞ্জ, আব্দুল মোনেম, সিটি, হোসেন্দি, আমান, কর্ণফুলী ড্রাই ডক, মেঘনা, বে ও কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চল এবং টি. কে. গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।

অনুষ্ঠানে দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন, বিদ্যমান বিনিয়োগ সুরক্ষা এবং দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে যৌথভাবে কাজ করার প্রত্যয় জানিয়েছে বাংলাদেশ ইকোনমিক জোনস ইনভেস্টরস অ্যাসোসিয়েশন ও প্রাইভেট ইকোনমিক জোনস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

সভায় অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগকারী ও ডেভেলপারদের অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিদ্যমান সমস্যা, নীতিগত প্রতিবন্ধকতা এবং বিনিয়োগবান্ধব সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা বলেন, অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগ বাড়াতে সরকারি-বেসরকারি সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। একই সঙ্গে বিনিয়োগকারীদের জন্য দ্রুত ও সহজ সেবা, ব্যাংকযোগ্য লিজ ব্যবস্থা, প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং কার্যকর নীতিগত সহায়তা নিশ্চিত করা জরুরি।

সভায় সরকারের সঙ্গে গঠনমূলক সহযোগিতা আরও জোরদার এবং বিনিয়োগকারী, শিল্পপ্রতিষ্ঠান ও অর্থনৈতিক অঞ্চল ডেভেলপারদের বাস্তব সমস্যা সমাধানে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

তারা আরও জানান, দেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়ন ও বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে তারা আগ্রহী। পাশাপাশি বিদ্যমান বিনিয়োগ সুরক্ষা এবং নতুন দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণেও সংগঠন দুটি যৌথভাবে কাজ করবে।

সভা থেকে অর্থনৈতিক অঞ্চলভিত্তিক বিনিয়োগের প্রতিবন্ধকতা দূর করে শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়াতে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে আরও কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

Read Previous

শেষ মুহূর্তের গোলে কোনোমতে বোর্নমাউথকে হারালো ম্যানচেস্টার সিটি

Read Next

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ

Most Popular