ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত

রাজধানীর কদমতলী থানার নামা শ্যামপুর বরইতলা এলাকায় এক ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেক ছিনতাইকারী নিহত হয়েছেন। নিহত ছিনতাইকারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আনা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কদমতলী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জিন্নাত বলেন, খবর পেয়ে ভোররাত চারটার দিকে নামা শ্যামপুর বরইতলা এলাকায় গিয়ে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, স্থানীয়দের কাছে জানতে পেরেছি ভোররাত চারটার দিকে নামা শ্যামপুর বরইতলায় দুই ছিনতাইকারীর দ্বন্দ্বে একজন আরেকজনকে ছুরিকাঘাত করেন। পরে পথচারীরার থানায় খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।

নিহত ছিনতাইকারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই জিন্নাত।

Read Previous

লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, খোঁজ দিলে ২ লাখ টাকা পুরস্কার

Read Next

অপরাধ দমনে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

Most Popular