তারেক রহমান-নরেন্দ্র মোদি আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে: দীনেশ ত্রিবেদী

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের প্রধানমন্ত্রী আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

রোববার (৯ আগস্ট) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

দীনেশ ত্রীবেদী বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, দুজনে দেখা করলে, আলোচনায় বসলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে।

বাংলাদেশে ভারতীয় ভিসার অনেক চাহিদা রয়েছে জানিয়ে তিনি বলেন, সেই চাহিদা পূরণে ভিসা সেন্টার বাড়ানো হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষের আচরণ খুবই ভালো। দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ক ভালো। এই সম্পর্ক সরকারি পর্যায়ে বজায় রাখতে হবে।

Read Previous

ইমিগ্রেশনে স্থায়ী ক্যাডার, সক্ষমতা বাড়বে নাকি তৈরি হবে সিন্ডিকেট?

Read Next

শ্রীলঙ্কায় প্রথমবার সক্রিয় ক্রিকেটারদের সংগঠন, সভাপতি কুশল মেন্ডিস

Most Popular