মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুল পদত্যাগ করেছেন। একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন।

রাষ্ট্রপতি পদে বিএনপির দলীয় প্রার্থী কে হচ্ছেন, এ নিয়ে গত কয়েক দিন ধরেই আলোচনা ও গুঞ্জন ছিল রাজনৈতিক অঙ্গনে। তবে এক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই আলোচনায় ছিল জোরেসোরে। যদিও এ বিষয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে আজ।

মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে তার ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটিও শূন্য হয়ে যাবে। পরবর্তীতে সেখানে উপনির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন।

Read Previous

রাজধানীতে আবারও তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী

Read Next

‘স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা অসত্য, দাবি পুলিশের

Most Popular