লিটন-হৃদয়ে চাপ সামাল দিলো বাংলাদেশ

৫৩ রানে পড়েছিল ২ উইকেট, ৬১ রানে ৩। নাজমুল হোসেন শান্ত ২৪ ও তানজিদ হাসান তামিম ১৯ রান করলেও সৌম্য সরকার করেন কেবল ২। হোয়াইটওয়াশের মিশনে নামা বাংলাদেশের ওপর বেশ চাপই তৈরি হয়েছিল।

চাপ দূর করেছেন লিটন কুমার দাস ও তাওহীদ হৃদয় মিলে। বাংলাদেশের যে ৩ জন ব্যাটার প্যাভিলিয়নে ফিরেছেন, তা বুঝতেই দেননি। নিরবচ্ছিন্ন জুটিতে বাংলাদেশের রান একশ পার করেছেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে বাংলাদেশের রান ১২৭। ৩৮ রান নিয়ে লিট ও ২৫ রান নিয়ে ব্যাট করছেন হৃদয়। অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নিয়েছেন ম্যাট রেনশ, আরেকটি জাভিয়ের বার্টলেটের।

আগের ম্যাচে ৮৬ রানে জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ নিশ্চিত করা বাংলাদেশ আজ জিততে পারলে পাবে অজিদের ওয়ানডেতে প্রথম হোয়াইটওয়াশ করার স্বাদ। এই সিরিজের আগে অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয়ই ছিল কেবল একটি, ২০০৫ সালের কার্ডিফের ওই ম্যাচে টাইগাররা জিতেছিল ৫ উইকেটে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের একটি টি-২০ সিরিজ জয় আছে। ২০২১ সালে ৫ ম্যাচের সিরিজে তারা জিতেছিল ৪-১ ব্যবধানে।

Read Previous

দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ

Read Next

সাইনাসের মাথা ব্যথা কমায় ৩ খাবার

Most Popular