বকেয়া পরিশোধ বিপিডিবির, বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রাখল আদানি

ভারতীয় বিদ্যুৎ জায়ান্ট আদানি পাওয়ার বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে। সোমবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ৩০ মিলিয়ন ডলার পরিশোধ করলে মঙ্গলবার (১১ নভেম্বর) বিদ্যুৎ সরবরাহ চালু রাখে আদানি।

অর্থপরিশোধ নিয়ে চলমান বিরোধের মধ্যেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ভারতের আদানি পাওয়ারকে ৩ কোটি ডলার পরিশোধ করেছে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিবি)-এর রিয়েল-টাইম তথ্য অনুযায়ী, রাত ১টার দিকে আদানি পাওয়ার থেকে ১ হাজার ১৩২ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছে বাংলাদেশ।

এর ফলে বিদ্যুৎ আমদানি বিল বকেয়া নিয়ে ভারতীয় বিদ্যুৎ উৎপাদক জায়ান্টটির পক্ষ থেকে দেওয়া সরবরাহ বন্ধের হুমকি আপাতত ঠেকানো গেছে বলে মনে করা হচ্ছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, বিপিডিবি গতকাল বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ডলারের একটি লেটার অব ক্রেডিট (এলসি) খুলে অর্থ পাঠিয়েছে। আদানির দাবি করা ৪৯৬ মিলিয়ন (৪৯.৬০ কোটি) ডলারের মধ্যে আংশিক অর্থ পরিশোধের মাধ্যমে বিপিডিবি ১,৬০০ মেগাওয়াট সক্ষমতার ভারতের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ বন্ধের ঝুঁকি এড়াতে সক্ষম হয়েছে।

বিপিডিবির কর্মকর্তারা জানিয়েছেন, অর্থপ্রদানের ফলে আজ থেকে আদানির পক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটবে না। আমরা আদানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখেছি এবং বকেয়ার যে অর্থ নিয়ে বিতর্ক নেই, তা পর্যায়ক্রমে পরিশোধের বিষয়ে আলোচনা চলছে।

Read Previous

ডিসেম্বরে ভারত সফর করবেন পুতিন : ক্রেমলিন

Read Next

যেসব এলাকায় দুই দিন ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

Most Popular