লন্ডন থেকে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ভয় দেখানোর অভিযোগ তুলে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমরা কি অনলাইনে কাউকে ভয় পাই? বাস্তবেই কাউকে ভয় পাই না, তারা আবার অনলাইনে ভয় দেখায়।”
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর পরিবাগের আবু সাইদ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এনসিপির জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হয়, আর এই ভয় বাংলাদেশ থেকে নয়, লন্ডন থেকে দেখানো হয়। অনলাইনে ভয় দেখিয়ে লাভ নেই।”
২০০১-২০০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকারের সমালোচনা করে তিনি বলেন, “তাদের ব্যর্থতার কারণেই ১/১১-র সরকার বাংলাদেশে এসেছিল। সেই সময় থেকে গত ১৫ বছর পর্যন্ত কোনো তরুণ নেই যে জেল-জুলুমের শিকার হয়নি।” তিনি অভিযোগ করেন, ১/১১-এর শাসনের জন্য যেমন বিএনপি দায়ী, তেমনি গত ১৫ বছরের দীর্ঘ শাসনের জন্যও বিএনপি অনেকাংশে দায়ী।
তিনি আরও বলেন, “৫ আগস্ট পরবর্তী ক্যান্টনমেন্ট বৈঠকে দুর্নীতির মাস্টারমাইন্ডদের মাথায় আওয়ামী বুদ্ধিপনা চেপে বসে। বিএনপি-জামায়াত ক্যান্টনমেন্টে ছিল, জামায়াতের অন্তরে আওয়ামী প্রেম জন্মায়। একটি বিপ্লবী সরকার গঠন করতে পারলে দেশের বর্তমান পরিস্থিতি হতো না।”
বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, “আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেছিল। এখন নতুন করে চেতনার আরেক ব্যবসা হাজির হয়েছে। বাংলাদেশে চেতনা দিয়ে রাজনীতি হয় না।”
জামায়াতের সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “২০০১ থেকে ২০০৬ পর্যন্ত জামায়াতসহ সবাই দুর্নীতি করেছে। এখন আবার প্ল্যাটফর্ম ভাগ করেছে—তুমি ইসলাম নিয়ে অর্ধেক, আমি অর্ধেক। আগেও এক প্লেটে খেত, এখন প্লেট ভাগ হলেও পাতিলের তরকারি একই। জামায়াত দুর্নীতির জন্য সমানভাবে দায়ী।”
জামায়াতকে উদ্দেশ করে তিনি বলেন, “তারা খুব মিষ্টি কথা বলে। কিন্তু মিষ্টি কথার আড়ালে কী আছে-সেটা আল্লাহই জানেন। রাজনীতি করতে চাইলে সৎ পথে আসতে হবে।”
রাজনীতিতে মুক্তিযোদ্ধা কার্ড ও ধর্ম কার্ড ব্যবহারের সমালোচনা করে এনসিপি মুখ্য সমন্বয়ক বলেন, “বাংলাদেশে সংস্কার ও অধিকার আদায়ের রাজনীতি চলবে। কোনো দুর্নীতিবাজ বা চাঁদাবাজদের ঠাঁই হবে না। এনসিপির তরুণদের হাত ধরে ব্যালট রেভল্যুশন হবে। আগামী এক-দুই দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।”
ধর্ম বিক্রির রাজনীতি না করার প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “আত্মমর্যাদার জায়গায় আমরা একচুল ছাড় দেব না। গণঅভ্যুত্থানের সৈনিকরা শাপলা কলি নিয়ে মাঠে নামবে। এই নির্বাচনে শাপলা কলি ফুটাতে হবে।”
বাস্তবেই কাউকে ভয় পাই না, অনলাইনে ভয় দেখায়: নাসীরুদ্দীন পাটওয়ারী