গুলিবিদ্ধ হাদি: প্রতিবাদে কর্মসূচি ঘোষণা বিএনপির

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে শনিবার (১২ ডিসেম্বর) ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শুক্রবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দলের ‘রাষ্ট্র গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, ‘দুষ্কৃতকারীরা ওসমান হাদিকে গুলিবিদ্ধ করেছে। এটা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।’ তিনি অবিলম্বে হাদি গুলিবিদ্ধের ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দ্রুত দুষ্কৃতকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান।

তিনি জানান, শনিবার ঢাকাসহ সারা দেশে বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন প্রতিবাদস্বরূপ বিক্ষোভ কর্মসূচি পালন করবে। এই কর্মসূচির মাধ্যমে দলীয় প্রার্থীর ওপর হামলার তীব্র নিন্দা জানানো হবে এবং অপরাধীদের দ্রুত শাস্তির দাবি উত্থাপন করা হবে।

Read Previous

ওসমান হাদি গুলিবিদ্ধ: প্রশাসনের জবাব চেয়ে আসিফের বিক্ষোভ মিছিল

Read Next

তারেক রহমান দেশে আসছেন ২৫ ডিসেম্বর

Most Popular