সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে

সাংবাদিক আনিস আলমগীরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে রাজধানীর ধানমন্ডি থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আনিস আলমগীর তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি মোবাইল ফোনে গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি বলেন, ‘ধানমন্ডি এলাকার একটি জিম থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।’

তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ধানমন্ডি থেকে আনা হয়। ৮টার দিকে তারা ডিবি কার্যালয়ে পৌঁছান। তখন থেকে অপেক্ষায় রয়েছেন।

জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর দৈনিক আজকের কাগজসহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করেছেন। সাম্প্রতিক সময়ে টেলিভিশন টকশোতে নানা বক্তব্য দিয়ে আলোচনায় ছিলেন তিনি।

আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়ে জানতে গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের ফোন ও মেসেজ করা হলেও তাৎক্ষণিকভাবে কারও কাছ থেকে সাড়া পাওয়া যায়নি।

Read Previous

অন্তর্বর্তী সরকারের দাবি প্রত্যাখ্যান ভারতের

Read Next

রাজধানীর বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

Most Popular