ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলটির মালিক সন্দেহে একজনকে পুলিশের কাছে সোপর্দ করেছে র্যাব।
পুলিশ সূত্র জানায়, শরিফ ওসমান বিন হাদিকে যে মোটরসাইকেল থেকে গুলি করা হয়, সেটির মালিক সন্দেহে আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে পল্টন থানায় সোপর্দ করা হয়েছে।
পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ বলেন, এই হত্যাচেষ্টায় জড়িত সন্দেহে র্যাব-২ আবদুল হান্নান নামের একজনকে আটক করে। পরে তারা তাকে তাদের কাছে হস্তান্তর করেছে।
এর আগে পুলিশ জানায়, শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের একজনকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
Tags: মালিক গ্রেপ্তার
