দেশের বাজারে সবশেষ সমন্বয়কৃত দামেই আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বর্ণ বিক্রি হচ্ছে। তবে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। গত ১৫ ডিসেম্বর রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়, যা এখনো কার্যকর রয়েছে।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বাড়িয়ে বর্তমানে দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকায়।
এছাড়া-
২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ: ২ লাখ ৭ হাজার ২১১ টাকা
১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ: ১ লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ: ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা
বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, গত ১৩ ডিসেম্বর স্বর্ণের দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ৩ হাজার ৪৫২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ৫৯৭ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা কার্যকর হয় ১৪ ডিসেম্বর থেকে।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৮৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫৯ বার এবং কমেছে ২৭ বার। অন্যদিকে, ২০২৪ সালে মোট ৬২ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল—যার মধ্যে ৩৫ বার দাম বেড়েছিল এবং ২৭ বার কমেছিল।
এদিকে, স্বর্ণের দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে দেশের বাজারে-
২২ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৪ হাজার ৫৭২ টাকা
২১ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৪ হাজার ৩৬২ টাকা
১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা: ৩ হাজার ৭৩২ টাকা
সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা: ২ হাজার ৭৯৯ টাকা
চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম সমন্বয় করা হয়েছে ১০ বার। এর মধ্যে ৭ বার দাম বেড়েছে এবং ৩ বার কমেছে। আর গত বছর রুপার দাম সমন্বয় করা হয়েছিল মাত্র ৩ বার।
