শান্তি কমিটি গঠনের খবর ইসির অজানা: নজরুল ইসলাম খান

 

আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা যাদের নাম যুক্ত, শুধুমাত্র সেসব প্রতিষ্ঠানকেই নির্বাচনে ব্যবহার করার দাবি জানিয়েছে বিএনপি।

নির্বাচনী সময়ে নিরাপত্তার কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্গত ছাড়া অন্য কাউকে ব্যবহার না করার দাবি জানিয়েছে বিএনপি। ছবি সংগৃহীত
নির্বাচনী সময়ে নিরাপত্তার কাজে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তর্গত ছাড়া অন্য কাউকে ব্যবহার না করার দাবি জানিয়েছে বিএনপি। ছবি সংগৃহীত

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নির্বাচন কমিশনে আসে নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রতিনিধি দল। প্রায় দুই ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমে নিজেদের দাবি ও আপত্তির কথা তুলে ধরেন।

নজরুল ইসলাম খান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞা যাদের নাম যুক্ত, শুধুমাত্র সেসব প্রতিষ্ঠানই যেন নির্বাচনে দায়িত্ব পালন করে, তা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বিএনসিসির ছাত্রদের ভোটে যুক্ত করা যাবে না। এছাড়া বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার নামে শান্তি কমিটি গঠন হচ্ছে, যদিও ইসি এটা জানে না বলে জানিয়েছে।

তিনি আরও বলেন, কিছু নির্দিষ্ট দলের নেতাকর্মীরা নিজ এলাকার বাইরে কাজ করছেন। আইনে বাধা না থাকলেও ভোটের দুইদিন বহিরাগতদের এলাকা ছাড়তে ইসিকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।

অস্বাভাবিক হারে কিছু এলাকায় নতুন ভোটার হওয়াকে স্বাভাবিকভাবে নিচ্ছে না বিএনপি উল্লেখ করে বিএনপির এ সিনিয়র নেতা বলেন, এ নিয়ে ইসির ব্যাখ্যায় সন্তোষ হতে পারেনি দল।

Read Previous

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ

Read Next

তফসিল ঘোষণার পর দেশজুড়ে সেনাবাহিনীর অভিযানে ১,৭৭৪ আটক

Most Popular