গোপনে–প্রকাশ্যে ভোট বানচালের ষড়যন্ত্র চলছে: ইশরাক

 

একটি বিশেষ দল নানাভাবে নির্বাচনী প্রক্রিয়াকে বিতর্কিত করে ভোট বানচালের অপচেষ্টা চালাচ্ছে-এমন মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানীর গেন্ডারিয়া এলাকায় জনসংযোগে গিয়ে তিনি এসব কথা জানান।

এসময় নারীদের নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কোনো সুযোগ দেয়া হবে না সতর্ক করে ইশরাক হোসেন বলেন, নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবে তার দল।

তিনি আরও বলেন, যদি সেই দল রাষ্ট্র গঠনে সুযোগ পায় তাহলে নারীদের ঘরে বন্দি রেখে স্বাধীনতা হরণ করবে।

এছাড়াও তিনি অভিযোগ করেন, সেই বিশেষ দলের কিছু প্রার্থী ভোটার ও প্রতিপক্ষকে নানাভাবে হুমকি দিচ্ছেন, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে চরমভাবে বিঘ্নিত করছে।

এসময়, সকল ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটাধিকার রক্ষার আহ্বান জানান ইশরাক হোসেন।

Read Previous

যারা নারীর সম্মান বোঝে না, তারা দেশ রক্ষার যোগ্য নয়: তারেক রহমান

Read Next

নতুন বাংলাদেশ গড়ার সূচনা ১৩ ফেব্রুয়ারি: জামায়াত আমির

Most Popular