চোরাকারবারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা কায়সার কামালের

 

নির্বাচনী প্রচারণার দ্বাদশ দিনে দুর্গাপুরের গাঁওকান্দিয়া ইউনিয়নের নন্দেরছটি গ্রামে মাদক ও চোরাকারবারীর বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা করেছেন
সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল থেকে তার নির্বাচনী এলাকাতে জনসংযোগ করেন।

এদিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দুর্গাপুরের দুর্গম অঞ্চল গাঁওকান্দিয়া ইউনিয়নের পশ্চিম নন্দেরছটি, দুবরাজপুর, গাঁওকান্দিয়া বাজার, জাগিরপাড়া বাজার, দক্ষিণ জাগিরপাড়া, ভাদুয়া বাজার, মুন্সিপাড়া বাজার, শংকরপুর বাজারে মোটরসাইকেল যোগে দিনব্যাপী পথসভা, উঠান বৈঠক ও গণসংযোগ চালান কায়সার কামাল।

এসময় এলাকাবাসী যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণের আবেদন জানান।

এদিন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড প্রদান, বেকারদের কর্মসংস্থানসহ নানাবিধ প্রতিশ্রুতি দেন ব্যারিস্টার কায়সার।

Read Previous

রোজায় যত টাকা কেজিতে গরু-মুরগির মাংস বিক্রি করবে সরকার

Read Next

আরও বাড়ল এলপি গ্যাসের দাম

Most Popular