আরও ২১৮.৫০ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক

 

নিলামের মাধ্যমে আরও ২১৮.৫০ মিলিয়ন বা ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। কাটঅফ মূল্য ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

এর আগেও চলতি ২০২৫-২৬ অর্থবছরে কয়েক দফায় নিলামের মাধ্যমে ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন পর্যন্ত মোট কেনা হয়েছে ৪১৫ কোটি ২০ লাখ বা ৪.১৫ বিলিয়ন ডলার।

Read Previous

এএফডব্লিউসি উইংয়ের ক্যাম্পাস উদ্বোধন

Read Next

শবেবরাত: ইতিহাস, অঞ্চলভেদে পালন ও মুসলিম সংস্কৃতির বৈচিত্র্য

Most Popular