আল্টিমেটামের পর চাঁদপুরে সরকারি কর্মচারীদের কর্মবিরতি স্থগিত

 

সারা দেশের মতো চাঁদপুরেও নতুন আল্টিমেটাম দিয়ে টানা তিনদিনের কর্মবিরতি স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।
আল্টিমেটাম দিয়ে চাঁদপুরে ৩ দিনের কর্মবিরতি স্থগিত করেছে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

এ সময় ঐক্য পরিষদের নেতারা বলেন, ‘দীর্ঘদিনের দাবি নবম পে-স্কেল আগামী ৬ ফেব্রুয়ারির মধ্যে বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করা হবে।

এতে বক্তব্য রাখেন, চাঁদপুর কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মিজানুর রহমান, চাঁদপুর রেলওয়ে শ্রমিক ইউনিয়নের সভাপতি মারুফ হোসেন প্রমুখ।

এর আগে গত ১ ফেব্রুয়ারি থেকে দাবি আদায়ে মাঠে নামেন সরকারি কর্মচারীরা।

Read Previous

শবেবরাত: ইতিহাস, অঞ্চলভেদে পালন ও মুসলিম সংস্কৃতির বৈচিত্র্য

Read Next

১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম

Most Popular