পরিবর্তন আসছে র‌্যাবের নামে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেশন ফোর্স’ (এসআইএফ)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে কোর কমিটির সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, র‍্যাবের নাম পরিবর্তনে প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। আদেশ জারির পর নতুন নামে কার্যক্রম নতুনভাবে শুরু।

পোশাকও পরিবর্তন হচ্ছে। হয়তো পরবর্তী সপ্তাহেই নতুন পোশাকে দেখা যাবে। তিনি বলেন, দেড় বছরে র‍্যাবের কাজের মানে পরিবর্তন এসেছে। অনেকে আশাবাদী ছিলেন র‌্যাবের নাম পরিবর্তন করা হবে, সেজন্য নাম পরিবর্তন করা হয়েছে। তিনি আরও বলেন, টিআইবি তাদের কনসার্ন জানিয়েছে। এখন পুলিশের মনোবল, কর্মক্ষমতা অনেক বেড়ে গেছে। সুতরাং নির্বাচনে কোনো ধরনের অসুবিধা হবে না।

Read Previous

নারীবিদ্বেষী বক্তব্য ঢাকতেই স্বাধীনতার ঘোষক ইস্যু তুলছে জামায়াত: রিজভী

Read Next

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান

Most Popular