সমাতাভিত্তিক রাষ্ট্র উপহার দেয়ার কথা জানালেন ডা. জুবাইদা রহমান

 

বিএনপি ক্ষমতায় গেলে শ্রমের মর্যাদা, জ্ঞান ও সমাতাভিত্তিক রাষ্ট্র উপহার দেয়ার কথা জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান। ছবি ভিডিও থেকে নেয়া

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে হাতিরঝিলের অ্যাস্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভায় এই কথা জানান তিনি।

জুবাইদা রহমান বলেন, আমাদের সমস্যা অনেক। তবে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সমাধান সম্ভব। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়।’

বিএনপির সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি করে জানিয়ে তিনি বলেন, ‘আমরা শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন ও সুবিচার দিতে চাই। এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা। সেজন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে জুবাইদা রহমান বলেন, ‘আমরা সমাতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদা ভিত্তিক রাষ্ট্র উপহার দিতে চাই।’

দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি চেয়ারম্যানের সহধর্মিণী।

এ সময় জানানো হয়, আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার প্রকাশ করবে বিএনপি। যেখানে সব শ্রেণিপেশার মানুষের সমস্যা চিহ্নিত করে, তা থেকে সমাধানের রূপরেখা থাকবে।

Read Previous

অপরাধে জড়ালে প্রেসিডেন্টেরও ছাড় নেই: ডা. শফিকুর রহমান

Read Next

ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার

Most Popular