হেলিকপ্টারে ব্যালট ও ভোট সরঞ্জাম গেল রাঙ্গামাটির দুর্গম ৬ কেন্দ্রে

ranagamati

 

আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ও গণভোট উপলক্ষে দ্বিতীয় দিনে রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার ৬ হেলিসর্টি কেন্দ্রের ব্যালট পেপার, ভোটের সরঞ্জাম ও লোকবল হেলিকপ্টারে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে উপজেলা জুরাছড়ি থেকে এসব সরঞ্জাম পাঠানো হয়। এই সাতটি হেলিসর্টি কেন্দ্রে ভোটার ১০ হাজার ৩১৯ জন। ভোটকেন্দ্রগুলো অতি দুর্গম হওয়ায় সড়ক বা নদী পথে যোগাযোগের কোনো সুযোগ না থাকায় সরঞ্জাম ও লোকবল হেলিকপ্টারে পাঠানো হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্র থেকে জানা যায, শনিবার জেলার বরকল দুটি, বিলাইছড়ি একটি ও জুরাছড়ি উপজেলায় একটি কেন্দ্রে ভোটের সরঞ্জাম ও লোকবল হেলিকপ্টারে পাঠানো হয়েছে।

জেলার ২০টি হেলিসর্টি কেন্দ্রে মধ্যে রোববার পর্যন্ত ১০ টি কেন্দ্রের ভাটের সরঞ্জাম ও লোকবল পাঠানো হয়েছে। ধাপে ধাপে বাকিগুলোও পাঠানো বলে জানান জানান জেলার রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী।

হেলিসর্টি এই ২০ কেন্দ্রগুলোতে মোট ভোটার ৩৩ হাজার ৪৪৫ জন। এবারের নির্বাচনে রাঙ্গামাটি আসেন ২১৩ কেন্দ্রের মাধ্যমে ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

Read Previous

হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলো সরকার

Read Next

এলাকার সন্তান হিসেবে সবার কাছে ধানের শীষে ভোট চাই : তারেক রহমান

Most Popular