বরিশালে সব ধরনের স্থল ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল জেলাজুড়ে সব ধরনের যানবাহন ও নৌ-যান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বরিশালে সব ধরনের স্থল ও নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, ১১ ফেব্রুয়ারি দিনগত রাত ১২টা থেকে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি দিনগত রাত ১২ টা পর্যন্ত বরিশাল জেলার সমগ্র এলাকায় ট্যাক্সি ক্যাব, ​পিক-আপ, ​মাইক্রোবাস ও ​ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে।

একই সময়ের বরিশাল জেলার সব এলাকায় লঞ্চ, ইঞ্জিন চালিত বোট (নির্দিষ্ট রুটে চলাচলকারী ব্যতীত) এবং স্পিডবোট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে ভোটার ও জনসাধারণের চলাচলের একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহৃত ক্ষুদ্র নৌ-যান বা সাধারণ নৌকা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

এছাড়া, ১০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২ টা থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা থাকবে। তবে নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের জরুরি কাজে নিয়োজিত যানবাহন।

সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সংবাদকর্মী এবং নির্বাচন পর্যবেক্ষক (পরিচয়পত্র থাকা সাপেক্ষে)।
অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগের মতো জরুরি সেবা। বিমানবন্দরগামী যাত্রী বা বিদেশ ফেরত যাত্রী (টিকিট বা প্রমাণ প্রদর্শন সাপেক্ষে)। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের নির্বাচনী এজেন্টের জন্য রিটার্নিং অফিসারের অনুমতিপ্রাপ্ত একটি গাড়ি। মহাসড়ক এবং বন্দর থেকে পণ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় প্রধান প্রধান সড়ক।

বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, ‘শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য এই আদেশ জারি করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।’

Read Previous

নির্বাচন স্থগিতের গুজবে কান না দেয়ার আহ্বান ইসির

Read Next

জানুয়ারিতে সার্বিক মূল্যস্ফীতি ৮.৫৮ শতাংশ, আরও অস্বস্তি বেড়েছে খাদ্যে

Most Popular