বাগেরহাটে মার্কেটে আগুন, পুড়ল ১৩ দোকান

 

বাগেরহাট শহরের মুক্তিযোদ্ধা নিক্সন মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫টি দোকান পুড়ে গেছে। এতে অর্ধ কোটি টাকার গরম কাপড় পুড়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকাবাসীর খবরের ভিত্তিতে বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মীদের দুই ঘণ্টার চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে প্রায় ১৩টি দোকানের অর্ধ কোটি টাকার গরম কাপড় পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আলমগীর হোসেন আলো বলেন, ‘প্রতিবছরের ন্যায় এ বছরও গরম কাপড় বিক্রি করতে অস্থায়ীভাবে ১৩টি দোকানে ভাড়া নিয়ে ব্যবসা শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে খবর পাই মার্কেটে আগুন লেগেছে। এসে দেখি ১৩টি দোকানের মালামাল সবই পুড়ে ছাই হয়ে গেছে। আমরা এখন নিঃস্ব হয়ে পড়েছি। আমার ব্যক্তিগত দোকানে প্রায় ৫ লাখ টাকার বিভিন্ন ধরনের শীতের পোশাক ছিল।’

তিনি বলেন, ‘সরকারের কাছে সহযোগিতা ছাড়া আমার ঘুরে দাঁড়াবার আর কোনো পথ নেই। তবে কিভাবে আগুন লেগেছে তা কেউ জানাতে পারেনি।’

বাগেরহাট ফায়ার সার্ভিস ও ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মামুনুর রশিদ বলেন, ‘স্থানীয়রা দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমাদের খবর দেয়। আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে কিভাবে আগুন লেগেছে সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Read Previous

পাবনায় দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

Read Next

বিশ্বকাপ স্কোয়াডে না থাকলে আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ইঙ্গিত নেইমারের

Most Popular