ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৫,৮০,৬৬৫ জন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় পোস্টাল ব্যালটে ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে দেশের অভ্যন্তরে অবস্থিত ভোটারদের ভোটদান কার্যক্রমের (ICPV) সংক্ষিপ্ত বিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
নির্বাচন কমিশনের( ইসি) সর্বশেষ তথ্য-
* বিডি পোস্ট (BD Post) কর্তৃক ভোটারদের নিকট পাঠানো হয়েছে ৭,৬০,৮৯৮টি ব্যালট।
* ভোটার ব্যালট গ্রহণ করেছেন ৬,১০,৬৫০
* ভোটার ভোটদান সম্পন্ন হয়েছে ৫,৮০,৬৬৫
* ভোটার পোস্ট অফিস/ডাক বাক্সে জমা দেয়া হয়েছে: ৫,৬১,১৩৯
* এ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ব্যালট গ্রহণ করেছেন ৪,৩৮,৯৫১।
বিদেশের পাশাপাশি দেশের অভ্যন্তরে (আইসিপিভি) অবস্থানরত ভোটারদের কাছেও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ‘ওসিভি-এসডিআই’ প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানান, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও প্রবাসে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
