‘জামায়াত এমপিরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না’

নির্বাচিত জামায়াতে ইসলামীর সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

শিশির মনির বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।

নির্বাচনের আগে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চালাবেন না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ আসন (দিরাই -শাল্লা) থেকে নির্বাচন করে হেরেছেন জামায়াত মনোনীত প্রার্থী আইনজীবী শিশির মনির। তার আসনে জিতেছেন বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী।

Read Previous

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

Read Next

নতুন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি

Most Popular