নির্ধারিত সময়ের মধ্যে চলমান প্রকল্প বাস্তবায়ন করতে হবে : সড়কমন্ত্রী

সড়কমন্ত্রী

 

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘চলমান জনকল্যাণমুখী প্রতিটি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্পের গুণগত মানের ঠিক রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে। প্রতিটি কাজ সততা ও স্বচ্ছতার সঙ্গে শৃঙ্খলা বজায় রেখে ও প্রজ্ঞা নিয়ে করে যেতে হবে।’ তিনি কর্মকর্তাদের পেশাদারির সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের আহ্বান জানান।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বনানীর সেতু বিভাগের সম্মেলনকক্ষে এবং পরবর্তীতে বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের নিয়ে পৃথক দুটি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়।

বর্তমান সরকার গণমানুষের সরকার আখ্যা দিয়ে মন্ত্রী আরো বলেন, ‘প্রতিটি সরকারি প্রতিষ্ঠানকে দেশমাতৃকার জন্য কাজ করতে হবে। সবার ওপরে দেশ। জনভোগান্তি কমিয়ে টেকসই যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে হবে।’ ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময়সভায় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. জিয়াউল হক এবং মন্ত্রণালয়ের অধীনসংস্থার প্রধানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Read Previous

শক্তিশালী রাষ্ট্রের মূল ভিত্তি কার্যকর প্রতিষ্ঠান: মির্জা ফখরুল

Read Next

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে ২৮ ক্রিকেটার, সর্বোচ্চ বেতন পাবেন কারা

Most Popular