মৌসুম পরিবর্তনে এলার্জির সমস্যা বাড়ছে? জানুন সমাধানের ৫ উপায়

 

হালকা শীতের আবহতেও এলার্জির প্রকোপ বাড়ে। এই সময় বাতাসে ধুলোবালি, ব্যাকটেরিয়া ও ভাইরাসের উপস্থিতি বেড়ে যায়, ফলে এলার্জি ও শ্বাসকষ্টের সমস্যা একসঙ্গেই দেখা দিতে পারে। মৌসুম বদলের এই সময়টায় কিছু সতর্কতা না মানলে সমস্যা আরও বাড়তে পারে।

এ সময় এলার্জির কোন কোন উপসর্গ দেখা দিতে পারে?

ঘন ঘন হাঁচি, গলা খুসখুস করা, নাক দিয়ে পানি পড়া, কানে অস্বস্তি, চোখে জ্বালা, নাক বন্ধ হয়ে যাওয়া- এসবই এলার্জির লক্ষণ হতে পারে। অনেক ক্ষেত্রে জ্বর ও ত্বকে সংক্রমণ দেখা দিলেও সতর্ক হওয়া জরুরি।

এলার্জি ঠেকাতে যেসব নিয়ম মানা জরুরি
১. উলের পোশাক রোদে দিন: আলমারি থেকে বের করা সোয়েটার বা চাদর ব্যবহার করার আগে রোদে শুকিয়ে নিন। এলার্জিপ্রবণদের জন্য এটি বিশেষভাবে প্রয়োজনীয়।

২. ঘর খোলামেলা রাখুন: যতটা সম্ভব ঘরে রোদ ঢোকার ব্যবস্থা করুন। কার্পেট, পোষ্যের লোম এবং বন্ধ ঘরে জমে থাকা ধুলোকণা থেকেও এলার্জি হতে পারে। তাই ঘর পরিষ্কার ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখা জরুরি।

৩. পোকামাকড়ের উপদ্রব দূর করুন: রান্নাঘর বা বাথরুমের পাইপে লিক থাকলে দ্রুত মেরামত করুন। পোকামাকড় বাড়লে এলার্জি বাড়তে পারে, তাই নিয়মিত ঘর পরিষ্কার রাখুন।

৪. ধুলোমুক্ত পরিবেশ বজায় রাখুন: বিছানার চাদর, বালিশের কভার নিয়মিত পরিবর্তন করুন। ঘরের প্রতিটি কোণ পরিষ্কার রাখুন যাতে ধুলো জমতে না পারে।

৫. বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন: বাতাসে থাকা ধুলো ও অ্যালার্জেন থেকে রক্ষা পেতে মাস্ক হতে পারে সবচেয়ে কার্যকর সুরক্ষা।

Read Previous

দ্য হান্ড্রেডে ভারতীয় টিমগুলোর সিদ্ধান্ত: পাকিস্তানি প্লেয়ার নয়

Read Next

শিক্ষার মান ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা চলছে: শিক্ষামন্ত্রী

Most Popular