প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন মোস্তফা জুলফিকার হাসান শিপলু

 

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান শিপলু।

সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মোস্তফা জুলফিকার হাসান-কে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। এছাড়া জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

Read Previous

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হলেন নাজমুল হক

Read Next

এশিয়ান কাপের ফাইনালের ভেন্যুর নাম প্রকাশ

Most Popular