সিরাজগঞ্জে পুকুর দখল নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

 

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি পুকুর দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সিরাজগঞ্জের রায়গঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহতদের স্বজনদের আহাজারি। ছবি: সময়

নিহতরা হলেন একই গ্রামের ইসমাইল ও আব্দুস ছালাম।

এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে রায়গঞ্জের গোয়ালপাড়া গ্রামে সরকারি লিজ নেয়া একটি পুকুর নিয়ে আছমত আলী ও আবু বক্কর সিদ্দিকী মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকালে উভয় পক্ষ ওই পুকুরে মাছ ধরতে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় দুপক্ষেরই লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

এ ‎ঘটনায় অন্তত ১২ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালসহ বগুড়া ও সিরাজগঞ্জ পাঠানো হলে মনসুর আলী মেডিকেল কলেজে একজন ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়।

‎খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এ ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Read Previous

ফেব্রুয়ারিজুড়ে কোনো রেমিট্যান্স আসেনি যেসব ব্যাংকে

Read Next

ইরানের প্রতিশোধমূলক হামলা: যুক্তরাষ্ট্রসহ ছয় উপসাগরীয় রাষ্ট্রের বিবৃতি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular