লিভারপুলের মাঠে গালাতাসারাইর কেন সমর্থক ছাড়া খেলতে হবে

 

আগামী ১৮ মার্চ অ্যানফিল্ডে লিভারপুলের মুখোমুখি হবে গালাতাসারাই। চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় লেগের এই ম্যাচে তাদের সমর্থক ছাড়াই খেলতে হবে। গালাতাসারাইর ওপর টিকিট বেচায় নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা।

জুভেন্টাসকে হারিয়ে গত সপ্তাহে রাউন্ড অব সিক্সটিনে উঠে গালাতাসারাই। ২৫ ফেব্রুয়ারি তুরিনে দ্বিতীয় লেগের ম্যাচে গালাতাসারাইর সমর্থকরা আচরণ সীমা ছাড়িয়ে যান। তারা জুভেন্টাসের সমর্থকদের ওপর আতশবাজি ছুড়ে মারেন। তাতে জুভেন্টাসের একজন সমর্থক ও তার মেয়ে আহত হন।

এর শাস্তিস্বরূপই গালাতাসারাইর সমর্থকদের ওপর নিষেধাজ্ঞা। বিষয়টি গালাতাসারাই নিশ্চিত করেছে। এক বিবৃতি দিয়ে তার্কিশ ক্লাবটি জানিয়েছে, তাদের ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। পাশাপাশি পরবর্তী অ্যাওয়ে ম্যাচটি দর্শক ছাড়া খেলার সিদ্ধান্ত দিয়েছে। উক্ত সিদ্ধান্তের বিরুদ্ধে উয়েফার কাছে আপিল করা হবে বলেও জানায় গালাতাসারাই।

রয়টার্স জানিয়েছে, গালাতাসারাই উয়েফার কাছে সিদ্ধান্ত উঠিয়ে নেওয়ার আবেদন করেছিল। কিন্তু ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি আবেদন নাকচ করে দিয়েছে। অর্থাৎ অ্যানফিল্ডে গালাতাসারাইর সমর্থকদের ছাড়াই খেলতে হবে। ব্যাপারটি ভিক্টর ওসিম্যানদের জন্য বড় ধাক্কাই। যেকোনো দলের জন্যই যে সমর্থকরা বড় শক্তির উৎস। তাদের উপস্থিতিতে খেলোয়াড়রা বাড়তি উৎসাহ পান।

দুদলের প্রথম লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১০ মার্চ। রামস পার্কের এ ম্যাচে অবশ্য সমর্থকদের ওপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না।

Read Previous

ইফতারে যেসব খাবার উপকারী

Read Next

অভিষেকের অফ ফর্মে শাস্ত্রীর ভাবনায় সাঞ্জু-কিষাণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular