শ্রীলঙ্কার কাছে ইরানের জাহাজ ডুবে ৮০ জনের মৃত্যুর খবর

 

ভারত মহাসাগরে ইরানি একটি জাহাজে মার্কিন হামলায় অন্তত ৮০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।

শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।

শ্রীলঙ্কার নৌবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, জাহাজটির নথিপত্র অনুযায়ী সেটিতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে শ্রীলঙ্কার নৌবাহিনী নিশ্চিত করে যে, তারা ইরানের নৌবাহিনীর জাহাজ ‘আইরিস ডেনা‘ থেকে বিপৎসংকেত পাওয়ার পর ৩২ জনকে উদ্ধার করেছে।

বিবিসি বলছে, যদি শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী এবং নৌবাহিনীর মুখপাত্রের দেয়া সংখ্যা সঠিক হয়, তবে এখনো প্রায় ৬৮ জনের কোনো সন্ধান নেই।

Read Previous

নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব প্রকাশ করলেন আসিফ মাহমুদ

Read Next

যে জায়গায় মেসি-রোনালদোর চেয়েও নিজেকে এগিয়ে রাখলেন মেক্সিকান ফুটবলার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular