ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র

 

ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিকা রাখতে চায় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের জন্য এমন একজন ‘প্রেসিডেন্ট বেছে নিতে’ চান যিনি দেশটিকে যুদ্ধে নিয়ে যাবেন না। খবর বিবিসির।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র চায় না যে তাদের ‘প্রতি পাঁচ বছর পরপর আবার ফিরে এসে’ এই সমস্যা মোকাবিলা করার দরকার হোক।

নিঃশর্ত আত্মসমর্পণ মানে কী? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, নিঃশর্ত আত্মসমর্পণ বলতে তিনি বােঝেন ইরানের আর লড়াই করতে না পারা কিংবা সামরিকভাবে পুরোপুরি অকার্যকর হয়ে যাওয়া।

যদিও ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

তেলের দাম নিয়ে ট্রাম্প বলেছেন, দাম প্রথমে বাড়বে, কিন্তু পরে খুব দ্রুত কমে যাবে। অপরদিকে ইরান বলছে, যুক্তরাষ্ট্র তাদের একটি পানি শোধনাগার ধ্বংস করেছে। তবে ট্রাম্প বলছেন, তিনি এ ব্যাপারে ‘কিছুই জানেন না’।

Read Previous

চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ

Read Next

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলার আবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular