আন্তর্জাতিক নারী দিবসে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৮ বিভাগে ৩৯ জন নারী পাচ্ছেন বিশেষ ‘অদম্য নারী’ পুরস্কার।
বেগম খালেদা জিয়াসহ ৮ বিভাগে পুরস্কার পাচ্ছেন ৩৯ নারী
রোববার (৮ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানসহ সমাজে অবদান রাখা বিশিষ্ট নারীরা অনুষ্ঠানে থাকছেন।
যেসব ক্যাটাগরিতে পুরস্কার:
অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী
শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী
সফল জননী নারী
নির্যাতনের দুঃস্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী
আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে অদম্য নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া অসামান্য অবদান রাখায় এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
ঢাকা বিভাগ থেকে পাচ্ছেন: আরিফা বেগম, মারুফা আক্তার, নাছরিন আক্তার, মুক্তা আক্তার, মোছা. আফরোজা ইয়াসমিন।
রাজশাহী বিভাগ থেকে পাচ্ছেন: লতা-খাতুন, রিজু তামান্না, মোসা. রাশেদা বেগম, রাজিয়া খাতুন, সুমাইয়া ইসলাম।
চট্টগ্রাম বিভাগ থেকে পাচ্ছেন: আসমা আক্তার কনা, বেগম তাজকেরা চৌধুরী, বিলকিছ বেগম, শমলা বেগম।
সিলেট বিভাগ থেকে পাচ্ছেন: কুলসুমা বেগম, মোছাম্মৎ আমিনা বেগম, মোছা. রহিমা বেগম, কাঞ্চন বেগম, রিফাত আরা রিফা।
খুলনা বিভাগ থেকে পাচ্ছেন: তারানা তাবাচ্ছুম, মোছা. ববিতা খাতুন, লুৎফুন নেছা বেগম, শরিফা ইয়াসমিন, মোছা. রাজিয়া খাতুন।
রংপুর বিভাগ থেকে পাচ্ছেন: ফরিদা পারভীন, রিক্তা বানু, মোসা. রাশেদা বেগম, মোছা. পারভীন আক্তার, খন্দকার আবিদা সুলতানা রিয়া।
বরিশাল বিভাগ থেকে পাচ্ছেন: মোছা. নিলুফা ইয়াছমিন, নাহীদ রুমানা মিতু, দেলোয়ারা বেগম, সালমা আক্তার, রিতা ব্রহ্ম।
ময়মনসিংহ বিভাগ থেকে পাচ্ছেন: নুরুন নাহার বেগম, উম্মে রাফিবা জাহান, হাসনা হেনা বারী, নাসরীন বেগম, তাহমিদা।
