উজবেকিস্তানের কাছে ৪ গোলে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

 

এএফসি নারী এশিয়ান কাপে নিজেদের বাঁচামরার ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে বুক চিতিয়ে লড়লেও হলো না শেষ রক্ষা। ৪-০ গোলের হার দিয়েই পিটার বাটলারের দলের শেষ হলো এশিয়ান কাপের মিশন।

হারলেই শেষ এশিয়ান কাপের স্বপ্ন-এমন সমীকরণ নিয়েই উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। একের পর এক আক্রমণে চাপে পড়ে লাল সবুজের দল। ফলস্বরূপ ১০ মিনিটের মাথায় লিড নেয় উজবেকিস্তান। দারুণ এক আক্রমণ থেকে নিঁখুত ফিনিশিংয়ে উজবেকদের এগিয়ে দেন দিয়োরাখোন।

ম্যাচের ৩১ মিনিটে ঋতুপর্ণার আক্ষেপ। বক্সের বাইরে থেকে তার অসাধারণ শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে জাল অক্ষত রাখেন উজবেক গোলরক্ষক মাফতুনা।

প্রথম ম্যাচে চীনের বিপক্ষে ২-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরেছিল বাংলাদেশ নারী দল। ফলে নারী এশিয়ান কাপের শেষ আটে জায়গা করে নিতে এই ম্যাচে উজবেকিস্তানকে হারাতেই হতো। কিন্তু স্বপ্নভঙ্গের বেদনা নিয়েই শেষ হলো বাংলাদেশের এশিয়ান কাপ মিশন।

Read Previous

আগামীকাল যেসব এলাকায় ফ্যামিলি কার্ড দেওয়া হবে

Read Next

মাগফিরাতের বাকি আর ১ দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular