ইসরাইলে আঘাত হানল ইরানের ক্ষেপণাস্ত্র, গুরুতর আহত ৩

 

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অধীনে ইসরাইল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সম্পদ লক্ষ্য করে হামলা জোরদার করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)। সোমবার (৯ মার্চ) মধ্য ইসরাইলে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছে।

ইসরাইলের জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

চিকিৎসকরা বলেছেন, ইরানের সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে মধ্য ইসরাইল দুইজন গুরুতর আহত হয়েছেন। এছাড়া পৃথক আরেকটি স্থানে ৩০ বছর বয়সি আরেক ব্যক্তি গুরুতর আহত হন।

এর আগে ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, ইসরাইলের মধ্যাঞ্চলে ইরানের ব্যালিস্টক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। সেগুলো প্রতিহতে কাজ করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

এদিকে ইরান যুদ্ধ সোমবার (৯ মার্চ) দশম দিনে গড়িয়েছে। এর আগে রোববার রাতভর সৌদি আরবসহ পারস্য উপসাগরীয় দেশগুলোতে ইরান ব্যাপক আকারে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাতার, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতজুড়ে চালানো এই সুসংগঠিত আক্রমণে পুরো অঞ্চলটি এখন এক ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে।

Read Previous

নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে পিস্তল ছিনতাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular