মানবাধিকার রক্ষায় যেকোনো ব্যক্তিকে চ্যালেঞ্জের সাহস রাখে কমিশন: চেয়ারপারসন মইনুল

 

মানবাধিকার রক্ষা ও সংরক্ষণে ক্ষমতার করিডোরে থাকা ব্যক্তিদের চ্যালেঞ্জ করার সাহস রাখে মানবাধিকার কমিশন বলে মন্তব্য করেছেন কমিশনের চেয়ারপারসন বিচারপতি (সাবেক) মইনুল ইসলাম চৌধুরী।

সোমবার (০৯ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ানবাজারে জাতীয় মানবাধিকার কমিশনের উদ্যোগে নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

জেলে নির্যাতন বা যেকোনো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা খতিয়ে দেখার পূর্ণ এখতিয়ার কমিশনের রয়েছে দাবি করে মানবাধিকার বিষয়ে গবেষণা এবং ইন্টার্নশিপের মাধ্যমে সচেতনতা তৈরির কাজ দ্রুতই শুরু করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় বৈষম্যবিরোধী আইন পাস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায়নসহ মানবাধিকার সুরক্ষার আইনি কাঠামো শক্তিশালী করার বিষয়ে চূড়ান্ত সুপারিশ তুলে ধরে টিআইবি, ব্লাস্ট, সিপিডি, আইন ও শালিস কেন্দ্রসহ বিভিন্ন মানবাধিকার বিষয়ক সংগঠনের প্রতিনিধিরা।

মানবাধিকার কমিশনকে আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত করে নতুন আইন কার্যকর করার পাশাপাশি এর সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা প্রয়োজন বলে জানান তারা।

Read Previous

ফ্যামিলি কার্ডের জন্য ৩৭৫৬৭টি নারী প্রধান পরিবার চূড়ান্ত

Read Next

ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা নিয়ে যা বলল রাশিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular