সলঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ দুটি প্রাইভেটকার জব্দ, গ্রেফতার ২

 

সিরাজগঞ্জের সলঙ্গায় অভিযান চালিয়ে ১২টি আগ্নেয়াস্ত্র, ৮৯৭ রাউন্ড গোলাবারুদ ও ২ টি প্রাইভেটকার জব্দ করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে কাওরান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

তিনি বলেন, গতকালে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের সলঙ্গায় এ অভিযান পরিচালনা করে র‍্যাব ১২ একটি দল। অভিযানে এ বিপুল অস্ত্রসহ রাকিব রানা নামে একজনকে আটক করে র‌্যাব। পরে তার দেয়া তথ্য অনুসারে রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত অস্ত্র ব্যাবসায়ী আলমগীরকে গ্রেফতার করা হয়।

এসব অস্ত্র গোলাবারুদ পাবনায় জেলায় আধিপত্য বিস্তার করতে ব্যবহার করা হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে আসামিরা বলেও জানান র‌্যাবের মিডিয়া পরিচালক।

Read Previous

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

Read Next

ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রশংসা করায় বাহরাইনে বাংলাদেশিসহ গ্রেফতার ৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular