ঢাকার বাতাসে অনেকটা কমেছে দূষণের মাত্রা

 

শীত মৌসুম শেষ, এখন বাড়ছে তাপমাত্রার পারদ। মাঝে একদিন ঝরে আর দেখা নেই বৃষ্টির। আবহাওয়া শুষ্ক থাকায় ঢাকায় দূষণের মাত্রা প্রায় সময় বেশিই থাকছে। তবে আগের তুলনায় দূষণের মাত্রা অনেকটা কমেছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় গত দুদিন শীর্ষে থাকা বাংলাদেশের ঢাকার অবস্থান আজ অষ্টম। এই শহরের বায়ুমানের স্কোর ১৬২।

মঙ্গলবার (১০ মার্চ) একই সময়ে ঢাকার বায়ুমানের স্কোর ছিল ২৪১ আর এর পরের দিন বুধবার ছিল ২১৩ স্কোর। এ হিসাবে দূষণের মাত্রা অনেকটা কমলেও আজকের বায়ুমানের স্কোর ‘অস্বাস্থ্যকর’ বলে গণ্য করা হয়।

এদিকে তালিকার শীর্ষে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। শহরটির বায়ুমানের স্কোর ২১৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’। কাছাকাছি স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে তাসকান্দ শহর, যার স্কোর ১৯৮।

তৃতীয় অবস্থানে থাকা নেপালের রাজধানী কাঠমাণ্ডুর স্কোর ১৯১। তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর, যার স্কোর ১৮০।

এছাড়া ১৭৯ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে ভারতের দিল্লি, ১৭২ স্কোর নিয়ে ষষ্ট অবস্থানে ভারতের কলকাতা শহর, ১৬৬ স্কোর নিয়ে সপ্তম অবস্থানে রয়েছে চীনের রাজধানী বেইজিং।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Read Previous

শোয়েব আখতার-মাশরাফিদের মতো কোনো ‘এক্সপ্রেস’ হতে চান না রানা

Read Next

রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular