কাছ থেকে গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী

 

ভারতশাসিত জম্ম-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্স দলের সভাপতি ফারুক আবদুল্লাহকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও ফারুক আবদুল্লাহর ছেলে ওমর আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিবিসির প্রতিবেদন মতে, গত বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় জম্মুর গ্রেটার কৈলাস এলাকার রয়েল পার্কে একটি বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে হামলাকারী একেবারে কাছ থেকে (পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ) তাকে গুলি করেন।

এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা এক কমান্ডো আততায়ীকে ধাক্কা দিয়ে ফেলে দিলে প্রাণে বেঁচে যান এই বর্ষীয়ান নেতা। ঘটনাস্থলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি পিস্তল হাতে ফারুক আবদুল্লাহর দিকে এগিয়ে আসছেন এবং গুলি ছুড়ছেন।

তবে ফারুক আবদুল্লাহর নিরাপত্তারক্ষীরা মুহূর্তেই ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ধরে ফেলেন। ফারুক আবদুল্লাহ অক্ষত থাকলেও তার সঙ্গে থাকা বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী আহত হয়েছেন বলে খবরে বলা হয়েছে। তাকে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে।

হামলাকারীর নাম কমল সিং জামওয়াল বলে জানিয়েছে পুলিশ। পুলিশ আরও জানিয়েছে, জামওয়াল জম্মুর বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, গত ২০ বছর ধরে আবদুল্লাহকে ‘হত্যার চেষ্টা করছেন’ তিনি। তবে তার উদ্দেশ্য সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

জেড-প্লাস এবং এনএসজির নিরাপত্তারক্ষীরা ঘিরে থাকা সত্ত্বেও একজন সশস্ত্র ব্যক্তি কিভাবে সাবেক মুখ্যমন্ত্রীর এত কাছাকাছি পৌঁছে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফারুকের ছেলে ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি বলেন, ‘আল্লাহ দয়ালু। আমার বাবা অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেছেন। এই মুহূর্তে পুরো ঘটনা পরিষ্কার নয়, তবে যা জানা গেছে তা হলো-একজন লোক লোড করা পিস্তল নিয়ে খুব কাছাকাছি (প্রায় সামনে থেকে) এসে গুলি ছুঁড়তে পারে।’

Read Previous

এপ্রিলের শুরুতে ঢাকা আসবেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী

Read Next

জনগণের প্রত্যাশা পূরণে সরকার ও বিরোধীদল গঠনমূলক ভূমিকা রাখবে, আশা স্পিকারের

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular