মধ্যপ্রাচ্যে হোটেল ও বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে হাজারো মার্কিন সেনা, খুঁজছে ইরান

 

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের জনগণের প্রতি মার্কিন সেনাদের অবস্থান জানাতে আহ্বান জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) গোয়েন্দা শাখা।

গত ৯ মার্চ তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে এক সমাবেশে নিজেদের গাড়ির ওপরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় পুলিশ সদস্যদের। গাড়িটিতে আলী খামেনি এবং তার ছেলে মোজতবা খামেনির ছবিও দেখা যায়।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাত দিয়ে এ খবর দিয়েছে মিডল ইস্ট আই।

আইআরজিসি’র গোয়েন্দা শাখার এক বিবৃতিতে বলা হয়, হাজার হাজার মার্কিন সেনা হোটেল ও ব্যক্তিগত আবাসনে বা বাসাবাড়িতে অবস্থান করছে।

ওয়াশিংটন ‘আমাদের (ইরানের) আরব ভাইদের মানবঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছে’ বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে।

বার্তায় বলা হয়েছে,
আমরা বাধ্য হচ্ছি আমেরিকানদের শনাক্ত করতে এবং লক্ষ্যবস্তুতে পরিণত করতে। তাই হোটেলগুলোতে তাদের আশ্রয় না দেয়াই ভালো এবং তাদের অবস্থান থেকে অন্যদের দূরে থাকা উচিত।

এতে আরও বলা হয়, ‘মার্কিন সন্ত্রাসীদের লুকিয়ে থাকার জায়গাগুলো সঠিকভাবে জানানো আপনার (মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণ) ইসলামী দায়িত্ব। সেই তথ্য আমাদের কাছে টেলিগ্রামে পাঠিয়ে দিন।’

Read Previous

ইফতারে টক দই খেলে কী ঘটে শরীরে?

Read Next

পাঁচ বছর পর আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার

Most Popular