ইরাকে হামলায় ফরাসি সেনা নিহত

 

যুদ্ধ শুরুর পর প্রথমবার সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
ট্রাম্পের হুমকির পালটা জবাব লারিজানির ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে পুরো অঞ্চল অন্ধকারে ডুবে যাবে

ইরাকের কুর্দিস্তানে এক হামলায় ফ্রান্সের একজন সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন সেনা।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এ তথ্য জানিয়েছেন।

ফরাসি প্রেসিডেন্ট ইরবিল অঞ্চলে ফরাসি বাহিনীর ওপর এ হামলাকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন।

এর আগে ফ্রান্সের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই অঞ্চলে ইরাকি অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণে নিয়োজিত ছয় ফরাসি সেনা ড্রোন হামলায় আহত হয়েছেন।

ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে ফ্রান্সের কয়েকশ সেনা মোতায়েন রয়েছে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইরত একটি আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে তারা সেখানে অবস্থান করছেন।

উল্লেখ্য, ইরবিল শহরটি ইরান সীমান্ত থেকে প্রায় ১১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

Read Previous

পাঁচ বছর পর আবারো চালু হচ্ছে জাতীয় ক্রীড়া পুরস্কার

Read Next

জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা

Most Popular