‘উভচর যুদ্ধজাহাজ’ নিয়ে ইরান যুদ্ধে যাচ্ছে ২৫০০ মার্কিন স্থল সেনা

 

যুক্তরাষ্ট্র-ইসরাইলর সঙ্গে ইরানের চলমান যুদ্ধে প্রথমবারের মতো আড়াই হাজার মার্কিন মেরিন সেনার একটি দল মোতায়েন করা হচ্ছে।

জাপানের ওকিনাওয়ায় অবস্থিত নিজেদের ঘাঁটি থেকে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের সদস্যরা এখন যাত্রাপথে রয়েছেন। তাদের সঙ্গে রয়েছে উভচর যুদ্ধজাহাজ ‘ইউএসএস ত্রিপোলি’।

ইরানের সঙ্গে যুদ্ধের দুই সপ্তাহের মাথায় অঞ্চলটিতে এত সেনা ও উভচর জাহাজ মোতায়েন সংঘাতের তীব্রতা বাড়ারই ইঙ্গিত দিয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, এ যুদ্ধজাহাজ থেকেই মেরিন সেনারা সরাসরি রণক্ষেত্রে নামবেন। কোনো সংকট মোকাবিলা কিংবা ইরানের কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার প্রয়োজনে তাদের ব্যবহার করা হতে পারে।

মূলত এ মেরিন সেনারাই হতে যাচ্ছেন ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান যুদ্ধে মোতায়েন হওয়া প্রথম মার্কিন স্থলসেনা।

এ মার্কিন মেরিন সেনা মোতায়েনের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে যে, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে ধীরে ধীরে তাদের সামরিক শক্তিবৃদ্ধি করছে এবং খুব দ্রুত এ যুদ্ধ শেষ করার কোনো পরিকল্পনা তাদের নেই।

এদিকে মেরিন সেনা মোতায়েনের খবর আসার কয়েক ঘণ্টা পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানান, তার বাহিনী ইরানের তেল রফতানির মূল কেন্দ্র খারগ দ্বীপে থাকা সব সামরিক লক্ষ্য ‘গুঁড়িয়ে দিয়েছে’। হরমুজ প্রণালি পুরোপুরি খোলা না রাখলে এরপর খারকের তেল স্থাপনায়ও হামলা হবে বলে সতর্কবার্তা দেন তিনি।

Read Previous

মিরাজের জায়গায় থাকলে কী করতেন, জানালেন সালমান আঘা

Read Next

গার্মেন্টস শ্রমিকদের ছুটির বিষয়ে যে অনুরোধ জানালেন ডিএমপি কমিশনার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular