ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে শনিবার (১৪ মার্চ) বিকেল পৌনে ৩টায় একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
তিনি জানান, আগামীকাল সংসদ অধিবেশন শেষে মুলতবি হবে ২৮ মার্চ পর্যন্ত। এরপর ২৯ মার্চ শুরু হয়ে চলবে ৩০ এপ্রিল পর্যন্ত।
প্রথম অধিবেশনে কী কী উত্থাপন হবে, তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সংস্কার বিষয়ে সংসদে ফায়সালা হবে বলেও জানান মন্ত্রী।
এর আগে, সাড়ে ১২টায় শুরু হয় বৈঠক। যোগ দেন প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাসহ কমিটির অন্যান্য সদস্যরা।
Tags: প্রথম অধিবেশন
