জাতীয় সংসদে আগামীকাল রোববার (১৫ মার্চ) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের জন্য বৈঠক না ডাকলে রাজপথে নামার ঘোষণা দিয়েছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (১৪ মার্চ) দুপুরে রাজধানীর মগবাজারে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ‘হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালালেও বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।’
আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের জন্য বৈঠক না ডাকলে রাজপথে নামার ঘোষণা দেন তিনি।
হামিদুর রহমান আরও বলেন, ‘১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে অবমাননা করেনি বরং স্বৈরাচারের দোসরকে বক্তব্য দেয়ার সুযোগ দিয়ে বিএনপি সংসদকে কলুষিত করেছে।’
Tags: ১১ দলীয় ঐক্য
