শতাধিক শিশুর মুখে হাসি ফোটালো ফ্লাওয়ার্স বাংলাদেশ

 

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বিশেষ আয়োজন করেছে সামাজিক সংগঠন ফ্লাওয়ার্স বাংলাদেশ। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও সংগঠনটি শতাধিক শিশুর জন্য ঈদ উপহারের আয়োজন করে।

শনিবার (১৫ মার্চ) রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের মধ্যে নতুন জামা, সেমাই, চিনি, পোলাওয়ের চাল, টুথপেস্ট, ব্রাশ, সাবান, নেইল কাটার, মেহেদি, আতর এবং বিভিন্ন ধরনের চকলেট বিতরণ করা হয়। উপহার পেয়ে শিশুদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দের ঝিলিক।

আয়োজকরা জানান, গত ১৮ বছর ধরে সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই মহৎ উদ্যোগ পরিচালনা করে আসছে। ফ্লাওয়ার্স বাংলাদেশের সদস্যরা নিজেদের ঈদের খরচের একটি অংশ উৎসর্গ করেন এসব শিশুদের জন্য।

ঈদ উৎসব আয়োজনের পাশাপাশি সংগঠনটি শিক্ষাবৃত্তি প্রদান, ব্লাড ক্যাম্প আয়োজন, কর্মসংস্থান সৃষ্টি, মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম এবং শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

২০০৫ সালের ২৫ আগস্ট প্রতিষ্ঠিত ফ্লাওয়ার্স বাংলাদেশ প্রথমে পুরান ঢাকায় তাদের কার্যক্রম শুরু করে। বর্তমানে সংগঠনটির কার্যক্রম দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে। বিশেষ দিবসগুলোতে তারা নিয়মিতভাবে বিভিন্ন জনহিতকর কর্মসূচি বাস্তবায়ন করে থাকে।

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর এই উদ্যোগ মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলে মনে করছেন আয়োজকরা। তাদের আশা, এমন উদ্যোগ সমাজের আরও অনেককে মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।

Read Previous

রোজা রেখে বুক জ্বালাপোড়া করলে কী করবেন?

Read Next

পাইলট হওয়ার স্বপ্নে নতুন দিগন্ত খুলছে ইউএস-বাংলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular