নারিকেল দুধ আর গুড়ের মিশ্রণে মজাদার সেমাই

 

ঈদ আয়োজনে সেমাই থাকবে না তা কী হয়? সকালে মিষ্টিমুখ করার জন্য সেমাইয়ের কোনো না কোনো পদ তৈরি হয় প্রায় সব বাড়িতেই। একটু ব্যতিক্রমী স্বাদ আনতে চাইলে তৈরি করতে পারেন নারিকেল দুধে সেমাই। এর সঙ্গে নারিকেল দুধ ও খেজুরের গুড় দিয়ে তৈরি করা লাচ্ছা সেমাইয়ের এই পদ খেতে দারুণ সুস্বাদু।

তৈরি করতে যা লাগবে-

লাচ্ছা সেমাই- ৫০ গ্রাম

নারিকেল দুধ- ২৫০ গ্রাম

নারিকেল পাউডার দুধ- ৫০ গ্রাম
নারিকেল কোরানো- ২ চামচ
খেজুর গুড়- স্বাদমতো
কাজু বাদাম গুঁড়া- ৪ চামচ
ঘি- ১ চামচ
নারিকেলের টুকরা- কয়েকটি
কাজু ও কিশমিশ- ১ চামচ

যেভাবে তৈরি করবেন-
প্রথমে একটি ফ্রাইপ্যানে ঘি দিয়ে সেমাই লাল করে ভেজে তুলে নিতে হবে। সেমাই ভেঙে ছোট করা যাবে না। এবার প্যানে নারিকেল দুধ দিয়ে ফুটিয়ে নিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে জ্বাল দিন। একটি বাটিতে কাজু বাদাম পাউডার, নারিকেল পাউডার দুধ ভালো করে মিশিয়ে নেড়ে নিন।

এবার তাতে গরম অল্প নারিকেল দুধ মিশিয়ে মিশ্রণটি ফুটন্ত নারিকেল দুধে ঢেলে ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে দিন।

এরপর দুধের মিশ্রণে খেজুরের গুড় ও কোরানো নারিকেল মিশিয়ে ভালো করে নেড়ে সবকিছু মিশিয়ে নিতে হবে। ভাজা সেমাই পরিবেশন পাত্রে রেখে ওপর থেকে দুধের মিশ্রণটি ঢেলে দিন। ঠান্ডা হলে পছন্দমতো কাজু, কিশমিশ ও নারিকেল টুকরো দিয়ে সাজিয়ে পরিবশন করুন।

Read Previous

আলি লারিজানির হত্যার নিন্দা রাশিয়ার

Read Next

দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular