মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

 

এক মাসের সিয়াম সাধনা শেষে দোরগোড়ায় পবিত্র ঈদুল ফিতর। ইতোমধ্যে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ।

মঙ্গলবার (১৭ মার্চ) থেকে শুরু হয়েছে সরকারি ছুটিও।

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ আগামী ২০ মার্চ (শুক্রবার) উদ্‌যাপিত হতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানান, এবার রমজান ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।

তার মতে, বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। ফলে শুক্রবার ঈদ হওয়ার সম্ভাবনাই বেশি। তবে সৌদি সুপ্রিম কোর্ট নাগরিকদের চাঁদ দেখার আহবান জানিয়েছে। ওইদিন চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদ হবে, না হলে শুক্রবার।

ভৌগোলিক কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর ঈদ উদ্‌যাপিত হয়। সে হিসেবে দেশে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে ২১ মার্চ (শনিবার)।

তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতীয় চাঁদ দেখা কমিটি।

বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

সেদিন সন্ধ্যায় দেশের আকাশে চাঁদ দেখা গেলে শুক্রবার (২০ মার্চ) ঈদ হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ করে শনিবার (২১ মার্চ) সারা দেশে ঈদ উদ্‌যাপিত হবে।

এদিকে ঈদকে ঘিরে বন্দর ও টার্মিনালগুলোতে মানুষের ভিড় বেড়েছে। বেসরকারি প্রতিষ্ঠানেও ছুটি শুরু হওয়ায় সড়কে চাপ বেড়েছে। আবহাওয়া অফিস ঝড়ের পূর্বাভাস দিলেও ঈদের আনন্দে ঘরে ফেরার উচ্ছ্বাসে ভাটা পড়েনি। এখন সবার দৃষ্টি আকাশে-কবে দেখা দেবে শাওয়ালের চাঁদ, আর শুরু হবে ঈদের আনন্দ।

Read Previous

বিশ্ববাজারে স্বর্ণের বড় পতন, ঈদের আগে দাম আরও কমবে দেশেও!

Read Next

খাল খননে প্রাণ ফিরবে কৃষিতে, কর্মসংস্থানে আসবে গতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular