ইফতারে হালিমের পুষ্টিগুণ জানেন?

 

ইফতারের জনপ্রিয় খাবারগুলোর মধ্যে হালিম অন্যতম-স্বাদে যেমন অনন্য, পুষ্টিগুণেও তেমনি ভরপুর। সারাদিন রোজা রাখার পর শরীরকে দ্রুত শক্তি দিতে হালিম দারুণ কার্যকর।

ইফতারে হালিম কেন ভালো?

১. শক্তির ভালো উৎস: হালিমে থাকে গম, ডাল ও মাংস-যা কার্বোহাইড্রেট ও প্রোটিনের সমন্বয়ে শরীরকে দ্রুত এনার্জি দেয়।

২. প্রোটিনে সমৃদ্ধ: গরু বা খাসির মাংস থেকে পাওয়া প্রোটিন পেশি শক্তিশালী করে। দীর্ঘসময় পেট ভরা রাখে।

৩. ফাইবারে ভরপুর: ডাল ও গমে থাকা ফাইবার যা হজমে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য কমায়।

৪. ভিটামিন ও মিনারেল: হালিমে পাওয়া যায় আয়রন যা রক্তের জন্য ভালো। জিঙ্ক (ইমিউনিটি বাড়ায়) ম্যাগনেসিয়ামও রয়েছে।

৫. শরীর গরম রাখে ও শক্তি জোগায়: বিশেষ করে দুর্বলতা বা ক্লান্তি কাটাতে হালিম খুব উপকারী।

কিছু সতর্কতা-
১. বেশি তেল-চর্বিযুক্ত হালিম এড়িয়ে চলুন
২. অতিরিক্ত খেলে বদহজম হতে পারে
৩. ডায়াবেটিস বা হার্টের রোগীরা পরিমিত খাবেন

Read Previous

দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান

Read Next

তেলের দাম বাড়েনি, সংকট মোকাবিলায় সরকার সফল: মির্জা ফখরুল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular