প্রকাশ পেল ‘প্রিন্স’র নতুন গান

 

ঢালিউড মেগাস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমার নতুন গান ‘পরী’ মুক্তি পেয়েছে। মুক্তির পরপরই গানটি প্রশংসা কুড়াচ্ছে দর্শকের।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে মুক্তি পায় ‘প্রিন্স’ সিনেমার নতুন গান ‘পরী’। গানের দৃশ্যে রোমান্টিক আবহে ধরা দিয়েছেন শাকিব খান ও জ্যোর্তিময়ী কুন্ডু।

রবিউল ইসলাম জীবনের গানের কথায় ইমরান মাহমুদুলের সুরে গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল নিজেই। সঙ্গে রয়েছেন গায়িকা শোমনূর মনির কোনাল।

‘প্রিন্স’ সিনেমায় আবারও গ্যাংস্টার চরিত্রে হাজির হচ্ছেন শাকিব খান। এবার তার বিপরীতে থাকছেন তিন নায়িকা। একজন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। অন্য দুইজন হলেন বাংলাদেশের ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।

বলিউডের চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স’ সিনেমা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। আসন্ন রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাকিব খান অভিনীত নতুন এ সিনেমা।

Read Previous

ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল মালয়েশিয়া

Read Next

হঠাৎ স্বর্ণ ও রুপার দামে বড় পতন কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular