পটুয়াখালীর ৩৫ গ্রামে আজ উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

 

পটুয়াখালীতে মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ৩৫টি গ্রামে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

শুক্রবার (২০ মার্চ) সকালে এসব গ্রামের মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন এবং উৎসবের আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করেন।

জানা গেছে, জেলার রাঙ্গাবালী, কলাপাড়া, গলাচিপা, বাউফল ও সদর উপজেলার প্রায় ২৫ হাজার মানুষ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে সময় মিলিয়ে একদিন আগেই রোজা শুরু করায় আজ ঈদ উদযাপন করছেন। সকালেই নিজ নিজ এলাকার ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। জামাতে অংশ নিতে ভোর থেকেই মুসল্লিরা দলে দলে ঈদগাহ মাঠে জড়ো হন।

ঈদের নামাজ শেষে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই তারা মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ পালন করে আসছেন। এতে ধর্মীয় অনুভূতির প্রতিফলন ঘটে, যদিও একই জেলার ভেতরে ভিন্ন দিনে ঈদ উদযাপনের কারণে ভিন্নমাত্রার সামাজিক বাস্তবতা তৈরি হয়।

প্রতিবছরের মতো এবারও ভিন্ন দিনে ঈদ উদযাপন করা হলেও উৎসবের আনন্দে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন স্থানীয়রা।

Read Previous

সৌদির সঙ্গে মিল রেখে ঝালকাঠির ৫০ পরিবারের ঈদ উদযাপন

Read Next

শাহিনের সময় শেষ, সাবেক অধিনায়কের সরাসরি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular